রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খলিল ইমতিয়াজ -এর ১০টি হাইকু

খলিল ইমতিয়াজ

🕒 প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৬

#

১.

সাগর জলে

নিজের ছবি দেখি

আকাশ তলে।

২.

তোমার টানে

হৃদয় আলুথালু

তোমার পানে।

৩.

হঠাৎ দেখা 

আবার এঁকে দিলে

তোমার রেখা।

৪.

কেন  হাসলে

হৃদয়ে দাগ দিয়ে 

মেঘে ভাসলে।

৫.

হলুদ খামে

চিঠির মর্ম বুঝি

রঙিন নামে।

৬.

বহু বছরে 

এতটুকু কমেনি

প্রেম আঁচড়ে।

৭.

মাধবীলতা

দোল দিয়ে বুঝালে

কী আকুলতা! 

৮.

দিল খোশবু 

হৃদয়ের গহীনে 

ঝরুক অশ্রু।

৯.

ঐ চোখ চিনি

আঠারো বছরেও 

হীরে বা গিনি।

১০.

এক পলকে

সব আলো মিলিয়ে 

যায় বলো কে!

ছড়া

লেখাটি শেয়ার করুন

Footer Top