রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীনাদের ইচ্ছে

রোমান জাহান

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৬

#

তারপর কত ফ্যাকাসে দিন ছদ্মবেশী মেঘের মত সঙ্গীহীন নৈঃশব্দের দরবারে টকটকে সময়েরা বারেবারে এম্মিনিতেই পুড়েছে ধুলিওড়া রোদ্দুরে যেন পতঙ্গের মরন, পোকার জীবন বিলীন হয়ে গেছে গল্পহীন সন্ধ্যায় ভিন্নতর বৃক্ষ হওয়ার ইচ্ছায় শৈশব জাগানিয়া স্মৃতি নীনাদের ইচ্ছে বেয়ে স্বপ্ন দেখে দোদুল্যমান বৃষ্টিপাত প্রত্মতাত্ত্বিক অভিশপ্তাত নীলাকাশ ছিঁড়ে ছিঁড়ে উড়ে শৈশব জাগানিয়া স্মৃতি মেঘমালার নিঃস্তব্ধ হাওয়ায় ভাসে অপ্রস্তুত ছায়া আর আত্মঘাতী প্রকৃতি

কবিতা রোমান জাহান

লেখাটি শেয়ার করুন

Footer Top