সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিতার মৃত্যুদিন

সাজ্জাদ সাঈফ

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

#

নদীর মোহনা থেকে কত দিকে বেঁকে গেছে মেঘেদের গতিপথ, গাছের শপথ হতে দূরে গিয়ে মানুষ এখন খোপের শ্বাপদ নিজ নিজ এপার্টমেন্টে! পিতার মৃত্যুদিনে মনে হয় পায়ে পড়ে থাকি সময়ের, মনে হয় মানুষের যত ঔদ্ধত্যের বিষ তুচ্ছ শুধুই একটি নৌকা প্রাণপণে ফিরতে চাইছে ঘাটে, পিতৃস্নেহের কাছে ফিরতে চাইছে প্রাণ, স্রোতে ভর করে আসে নদীভাঙনের ঢেউ। আমার পিতার মৃত্যুদিন মুষলধারায় হচ্ছে লীন!

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top