কিশোরগঞ্জের প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন সন্দীপন সাহিত্য আড্ডার উদ্যোগে বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারকে কেন্দ্র করে গতকাল ১৫ মে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেলো এক মনোজ্ঞ আড্ডা।
সংগঠনের সভাপতি সাদরুল উলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় কটিয়াদীর ঐতিহাসিক রায়বাড়িতে অনুষ্ঠিত আয়োজনটিতে অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন বহুমাত্রিক লেখক ও ভ্রামণিক মাহফুজুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও গীতিকার এডভোকেট রেহানা পারভীন, লেখক ও প্রকাশক নাফে নজরুল প্রমুখ।অনুষ্ঠানে মতবিনিময়ে অংশ নেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য কবি আলী আকবর, সংগঠনের সহসভাপতি কবি দীপা বর্মন, কবি মাশহুদা খানম নন্দিনী, কবি খলিল ইমতিয়াজ, আবৃত্তিশিল্পী রাজীব কুমার সরকার, সংস্কৃতিকর্মি ও ব্যবসায়ী সোহাগ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: হুমায়ুন কবির সোহাগ, কবি রাশেদ মনির, কবি গোলাপ আমিন প্রমুখ।
আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান সালেহ জয়, কবি সুভাষ চন্দ্র রায়, কবি পথিক চাঁদ, কবি ফরিদ উজ-জামান পলাশ, কবি খান আলাউদ্দিন ও নেওয়জ শরীফ সাগর।
অনুষ্ঠানের মধ্যমনি নিশাত মজুমদার তার বক্তব্যে সংগঠন হিসেবে সন্দীপনের ভূয়সী প্রশংসা করেন এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে চিরায়ত বাংলা তথা বাঙালি সংস্কৃতির পুনরুদ্ধারে সংস্কৃতিকর্মিদের সরব থাকার আহবান জানান।
পরে উপমহাদেশের সাংস্কৃতির ঐতিহ্যের প্রতীক হয়ে ওঠা রায়বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত গ্রামীণ মেলায় সকলে মিলে কিছু সময় কাটান। এ সময় স্থানীয় সংস্কৃতিকর্মি ও শিক্ষার্থীবৃন্দ যোগ দেন।
লেখাটি শেয়ার করুন