শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দীপনের মে দিবসের সাহিত্য আসর অনুষ্ঠিত

চর্চায়ন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ১লা মে ২০২৬

#

মহান মে দিবস উপলক্ষে প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন সন্দীপন সাহিত্য আড্ডা আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে মে দিবসের ছড়া-কবিতা পাঠ ও আলোচনাসভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি কবি সাদরুল উলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে কবিতা-ছড়া পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কবি পথিক চাঁদ, ফারহানা মনি, হিরন আকন্দ, রুফাইদা মাসনুন, মোবাশ্বিরা ইসলাম জ্যোতি প্রমুখ।


মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে কথা বলেন কবি খলিল ইমতিয়াজ, এহছান শরিফ, এসএম জাহাঙ্গীর আলম, রিয়াজ উদ্দিন বাদশা, জমাতুল ইসলাম পরাগ, মেহেদী হাসান বাদশা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেওয়াজ শরীফ সাগর, রোকসানা আক্তার সুমি, রাশেদ মনির, ইকরা জাহান, ইমন ও রুকাইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম।

মে দিবস সাহিত্য আসর

লেখাটি শেয়ার করুন

Footer Top