যাচ্ছি আবার ঢাকা শহর যাচ্ছি ফিরে কাজের ভীড়ে মা যে আমার মাথার ছাতা ভাবনাগুলো মাকে ঘিরে । মাকে ছেড়ে যাচ্ছি আবার মা যে আমার দুচোখ জুড়ে মা যে আমার কত কিছু মা আসে যায় ঘুরে ঘুরে । যে কটা দিন মায়ের কাছে দিনগুলো ঠিক স্বর্ণ সময় আর বাকি দিন কাটে সেটা মায়ের দোয়ায় মমতাময় । আকাশটা নীল সাগরটা নীল মায়ের স্নেহের বিরহে মায়ের স্পর্শ মায়ের আদর না পেলে আর কী রহে । হায় জীবিকা হায় চাকুরি এই হয়ে যাই বিলক্ষণ যান্ত্রিকতার যন্ত্রজীবন নিচ্ছে কেড়ে কোমল মন ।
লেখাটি শেয়ার করুন