সোমবার, ২৪শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুশ ইন

সাজ্জাদ সাঈফ

🕒 প্রকাশ: ১০:৪৯ অপরাহ্ন, ১১ই জুন ২০২৬

#

ধন্য তোমার উদারতা
আমার নিজের নাই কোনো ঘর
কাঁটাতারেই ছুঁইড়া দিলা
বাংলাভাষী কণ্ঠস্বর 

তুমি হিন্দি স্বর্গ দ্বার
আমার বসত নোম্যান্সল্যান্ড
আজকে তোমার মানবতারা
করপোরেটের হিংস্র ব্র‍্যান্ড

শরণার্থী করতেছো আজ
বাংলা ভাষা জন্মদোষ
কারণ তোমার মাথার যে তাজ
ইজরায়েলের অণ্ডকোষ 

রাগ করছোনি উদারতা?
সে যে তোমার ফাদারল্যান্ড
কাম কাজতো একই হবে
ভূমিপুত্র হচ্ছে ব্যান্ড!

আজকে তোমার রক্তে নাচে
নেতানিহুর গোপন প্লান;
নোম্যান্স ল্যান্ডে কাঁদছে শিশু
সে বাঙ্গালি মুসলমান!

তুমি চাচ্ছো ফিলিস্তিন
বাংলাদেশরে বানাবা!
শোনো হারামজাদার জিন
প্রমাদ তুমিই গুনবা!

যে বাঙ্গালি মুসলমান
স্বদেশ রক্ষায় অবদান
রাখছে, করছে, রক্তক্ষয়
স্বদেশ জুড়েই অপমান
করতেছো সব ঋণ ভুলে!
ফাদারল্যান্ডের খুদ মিলে
এসব কাজের মাধ্যমে;
খোদা ঠিক নিজ শানে
দিব রহমত ইসলামে!

তুমি চাচ্ছো ফিলিস্তিন
বাংলাদেশরে বানাবা
হাড্ডি গোস্ত এক রবে না
ছাউনি ছাইড়া দৌড় দিবা!

ছড়া

লেখাটি শেয়ার করুন

Footer Top