নিভে গেলে আলো কে থাকে বলো? আঁধারের হাত ধরে ডুবে। আশা সেথা ক্ষীণ ভোর হবে দিন দিবাকর জেগে রবে পূবে। পুষে রাখা ব্যথা কে বোঝে যথা? সয়ে সয়ে দাহিত নিরবে। অমূলক কথা ভাবি যথা তথা ভাবনায় ভুল ছিল সবে। গেলে হাত ছেড়ে কে বলো ফেরে? ব্যথা তার মিছে অনুভবে। ধরে রাখা দায় যদি চলে যায় অসম্ভব বেঁধে রাখা তবে। চলে গেলে দিন কে রাখে সঙিন? স্মৃতিটুকু মিছে মায়া ভাবে। আশা হীন প্রাণ মিছে আনচান অকারণ মনে গেঁথে রবে। মিঠাই হলে শেষ কে রাখে উদ্দেশ? নিম নিম মুখে লাগে সবে। কেটে গেলে ঘোর আমি ব্যাটা চোর অশোভন বড় বেশি ভবে। ফুরে গেলে রস কে যাচে কস? উপেক্ষায় সবি মুছে যাবে। প্রয়োজন শেষ হবে নিরুদ্দেশ অপ্রয়োজনে কে,কার,কবে?