শনিবার, ৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিলম

সাজ্জাদ সাঈফ

🕒 প্রকাশ: ১০:১০ অপরাহ্ন, ১লা জুন ২০২৬

#

নদীর শোলক শুনে দাঁড়ানো গাছেরা
খুঁজে পায় নাকি আজ আমাদের প্রেম
কেমন বিপাকে পড়ে আজ মুখপোড়া
কতটা ঝিলম সই আমরা ছিলেম

বাগান গড়িয়ে নামা জোছনা জাহান
চারদিক আলো করে, আলো নাই বুকে
তোমার সমাজ কত সাদা মেরিকান
আমার সমাজ কাঁদে, পিতাপুত্রশোকে!

কতটা ঝিলম তুমি গুছিয়ে নিয়েছো
গাজার আজান মতো আমি বাসি এঁটো!

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top