সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুঘর

রোমান জাহান

🕒 প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৬

#

সেই বাড়ীটা কখনই ডিঙ্গানো হয়নি শুধু ফটকে দাড়িয়ে দেখেছি সুদৃশ্য স্বপ্নের দারুচিনি- জানালার পর্দার সাথে উড়েছে মায়াবী এক শহর; ঈর্ষাকাতরতার ভেতর এক কিশোরের কাছে সে পর্দাগুলো আজও পায়রার মত উড়ে চেতনার ঝোপে,দৈবের কন্ঠস্বরে বাড়ীটার দেয়াল নিবিড় অপেক্ষামান নিরুপায়তার গান এখনও বিলুপ্তিতে রুপান্তর গড়ে সবকিছু জমা হয় স্মৃতির জাদুঘরে

কবিতা রোমান জাহান

লেখাটি শেয়ার করুন

Footer Top