শনিবার, ৩০শে মে ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঠ করুন কবি ও ছড়াকার খলিল ইমতিয়াজ এর তিনটি ছড়া

খলিল ইমতিয়াজ

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ২রা মে ২০২৬

#

✅বন্ধু. এক © তুমি বন্ধু বেজায় চালাক সুযোগ বুঝে দান মারো বেকায়দাটা বুঝলে তখন রশি ধরে টান মারো! বন্ধু. দুই © বন্ধু তোমায় চেনে লোকে কোন নামে তোমায় চেনে সম্মানে আর দুর্নামে। বন্ধু. তিন © তোমার মা-ই আমার মা আমার মা-ও তাই এর বাইরে বন্ধু আমার কিচ্ছু বলার নাই। ✅ভোট কড়চা ✉ ভোটের টানে ভোটার কমবে কথা খোঁটার বহুৎ বছর ভোট দেইনি দায়টা মাথা মোটার। সুজি ময়দা আটার কিংবা দধি-বাটার প্রশাসনের বিরাট অংশে দল রেডি পা চাটার! কী দরকার খ্যাপার! বোঝার ব্যাপার-স্যাপার দলের চেয়ে দেশটা বড় এটাই আসল ব্যাপার। ✅ঝড় ............. প্রবল বাতাস ধুলোর ঝড় আকাশ ভেঙে বৃষ্টি পড় বৃষ্টি পড়ছে বাওবাতাসে ধুইয়ে দিচ্ছে ধুল-পাতা সে আটকে আছে পথিকজনে বজ্রপাতে শংকা মনে ঘরকে যাবো কোন বেলা? থামবে কখন ঝড়-খেলা!

ছড়া

লেখাটি শেয়ার করুন

Footer Top