উপমা বুনে জাগাতে চেয়েছিলাম ফুল জেগে উঠল কাঁটা—রক্তপিপাসু অরণ্য নীল প্রজাপতি উড়ল বসন্তের দিকে ফিরল পাখাহীন নিশিমথ হয়ে বেণীতে জড়াবার শেফালিকা নিভে গেল শ্মশান-শিশিরে। রঙধনু ভাঙল; সাতটি রং নেমে এল ক্ষতচিহ্ন হয়ে চন্দন মেখে খুলেছিলাম প্রেমদ্বার ভেতরে অপেক্ষা করছিল বিষলতা গোলাপ ফুটল না— ফুলের শবযাত্রায় কাঁটা হলো উত্তরাধিকারী।