রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কনিষ্ঠ কফিনে শায়িত বাংলাদেশ

আলী আকবর

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৬

#

অবেলায় রঙধনু হয়েও উদিত হয়ো না ধর্ষিতা বাংলা আমার আকাশের কসম এখানে বিচারের বাণী সেন্সর করে হায়েনা ধর্ষকের শ্নিশ্নের কাছে পরাজিত কবির কলম! প্রতিবার ভাদ্র মাস এসে চলে যায় থেকে যায় নেড়ি কুত্তার বীভৎস কামুকতা বুদ্ধিজীবী দর্শকের স্বভাবজাত মৌনতায় ধর্ষণের কীর্তি যেনো পুরোনো রূপকথা! বন্ধ হয়ে গেছে সদর দরোজা বিনষ্ট হৃদয়ের উদার জমিন এ মৃত্যু উপত্যকাই স্বদেশ আমার ধর্ষিতা শিশুর কনিষ্ঠ কফিন। লাম্পট্য বেড়েছে ঢের নিষিদ্ধ ধর্ষকের মন-ঘরে অনেক জমেছে ঝুল-কালি দেবি-লোভী দুর্নাম দিয়ে মা-বোনদের ধর্ষণে " শিশ্নপ্রাণ পুরুষ" আজ গালি।

কবিতা

লেখাটি শেয়ার করুন

Footer Top