শনিবার, ৩০শে মে ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য কিছু দেখা যায় না

রোমান জাহান

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৪ই মে ২০২৬

#

অন্য কিছু দেখা যায় না একদিন অহংকারগুলো এসেছিল নদীর দরোজায় সাহসের শ্যাওলায়, ঘোরলাগা ছায়ায় বিষন্নতার মোড়ক ছিঁড়তে ছিঁড়তে ক্রমাগত দুরত্বের পাটাতন একা-একাকী দুলতে দুলতে বুঝতেই পারেনি- নীরব কথোপকথন আকাশ জুড়ে ঢেকে দিয়েছে ঈর্ষার রোদ, অপেক্ষার আবর্তে লুকানো উদাসী সারোদ নিজের ভেতর থেকে বেরিয়ে দেখে জোয়ারের জল ভাটার গান লেখে- স্মৃতিদের কথা মনে পড়ে না মনেরাখার পকেটে প্রতিশ্রুতির খেলনা কখন যে পড়ে গেছে কোথায় যে হারিয়ে গেছে জানতেই পারে না!! হয়ত লুপ্ত হয়ে গেছে কিংবা মিশে গেছে অথবা অতিথি পাখীর মত উড়ে গেছে কি? আলোর ঝাপটায় অন্ধ জোনাকি জিপসি ধুলোয়, মুন্ডুহীন হাওয়ায় ভেসে বেড়ায় শূন্য আকাশ-খাঁ খাঁ ধুসর যাবতীয় বেঁচে থাকার ভেতর কেবল অন্ধকার আর অচেনা ছাড়া অন্যকিছু নেই- অন্য কিছু দেখা যায় না।।

কবিতা রোমান জাহান

লেখাটি শেয়ার করুন

Footer Top