সোমবার, ২৪শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুরা

সাজ্জাদ সাঈফ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৬

#

সাধুপুরুষের কাটা মুণ্ড 

তুলে ঘাতকেরা উল্লাস করবে দেশে, হিস্টিরিয়া 

দেখা দিবে দর্শকের, সারা 

দেশ হবে বধ্যভূমির খাতা, 

লেখা হবে মৃতের কবিতা 

ছাই, ভস্ম ও মাটিতে। 


যেইভাবে গোটা দুনিয়া 

লোরকাকে সাধে বুলেটের 

ঝিরি, যেই হাতে চুমু খেয়ে 

হাসে ঘাতক জুডাস, 

পৃথিবীটা সেই ঝানু 

সীমারের হাত, সেই হাতে 

হোসেনের খুলি, তাজা রক্ত!


এমন স্বদেশ দেখতে 

চলেছো নাকি? এমন প্রশ্ন 

করেছো নিজেকে আজো?

কবিতা আশুরা

লেখাটি শেয়ার করুন

Footer Top