তুমি এক নদীর কাহিনী
নদীর ভেতরে তুমি এক রঙিন শাপলা
প্রেমিকের ইশারায় তুমি ফুটে ওঠো।
এক নিবিড় নিশিতে তোমাকে লুটে নিয়ে যায়
কোনো এক ঘাতক প্রেমিক
আমি সেই প্রেমিক
তোমার বারান্দায় টিপ টিপ ঝরে যাচ্ছি।
বর্ষার গানের ভেতরে তোমাকেই মুখস্থ করে যাচ্ছি।
🕒 প্রকাশ: ১০:০৪ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৬